ঢাকা ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট Logo সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ Logo সোনামসজিদ স্থলবন্দরে পণ্য সরবরাহ বন্ধ করল ভারত Logo ইনানীতে এখনো জ্বলছে আগুন, ৩৬ ঘণ্টা পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক Logo ২৮ দিনে প্রবাসী আয় এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকা Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন Logo প্রতিরক্ষাব্যবস্থা আরো শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির Logo শিক্ষাঙ্গন থেকেই গড়ে উঠুক মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন: ডেপুটি স্পিকার Logo ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ Logo ‘ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার বাংলার মাটিতেই হবে’

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার ও তার স্ত্রী শামীমা আক্তার শিরিনের নামে থাকা ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৫৫ লাখ ৯২ হাজার ২২০ টাকা রয়েছে।

ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানান দুদকের কৌঁসুলি তরিকুল ইসলাম।

দুদকের তরফে সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শামীমা আক্তার শিরিন তার স্বামী ছলিম উদ্দীন তরফদারের সহায়তায় ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেন। আসামিরা তাদের অ্যাকাউন্টের অর্থ স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। মামলা নিষ্পত্তির আগে এসব অর্থ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধানে ক্ষতির আশঙ্কা রয়েছে।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

সাবেক এমপি ছলিম ও তার স্ত্রীর ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট সময় ০৮:২৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬