ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সহিংস বিক্ষোভে অংশ নিলেই সাড়ে ৭ লাখ টাকা জরিমানা, আলবেনিয়ায় নতুন আইন

আলবেনিয়ায় সহিংসতায় রূপ নেওয়া বিক্ষোভে উপস্থিত থাকলেই সর্বোচ্চ ৬ হাজার ১৩০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা) জরিমানার বিধান করেছে দেশটির সরকার।

বিক্ষোভে কেউ সরাসরি সহিংস কর্মকাণ্ডে জড়িত না থাকলেও, সহিংসতা বা লুটপাটে অংশ নেওয়া জনতার মধ্যে অবস্থান করলে তাকেও জরিমানার মুখে পড়তে হতে পারে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভ দমনে বুধবার এ পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী এদি রামার সরকার।

দেশটির রাজধানী তিরানায় কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। সাম্প্রতিক দিনগুলোতে এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রূপ নিয়েছে।

গত মে মাসে একটি প্রকৃতির সংরক্ষিত এলাকায় বিলাসবহুল হোটেল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে শান্তিপূর্ণ সমাবেশের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। প্রকল্পটির পেছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আন্দোলন নতুন মাত্রা পায়। দুর্নীতির অভিযোগ, স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা এবং তরুণদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বুধবার গৃহীত নতুন বিধান অনুযায়ী, জনসমক্ষে সহিংসতা বা লুটপাট চালানো জনতার মধ্যে অবস্থান করা কিংবা পরিচয় গোপন করার জন্য সর্বোচ্চ ৫ লাখ লেক জরিমানা করা যাবে। ইউরোর হিসাবে এই অর্থের পরিমাণ ৫ হাজার ৫০০ এবং মার্কিন ডলারে প্রায় ৬ হাজার ১৩০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা)। দেশটিতে কর-পূর্ব গড় মাসিক বেতন ৯৩০ ইউরো হওয়ায় এই জরিমানার অঙ্ক সাধারণ মানুষের জন্য বড় আর্থিক বোঝা হয়ে উঠতে পারে।

নতুন ব্যবস্থায় সহিংসতার আশঙ্কা থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও সরকারি দফতরের আশপাশসহ নির্দিষ্ট এলাকায় সাময়িকভাবে সমাবেশ সীমিত করার ক্ষমতাও পুলিশকে দেওয়া হয়েছে। পাশাপাশি অনলাইনে সহিংসতায় উসকানি দেওয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বিক্ষোভে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রাখা হয়েছে।

সরকারি সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে এটি বহাল রাখতে ৪৫ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।

রামা গত রবিবার জানান, ফ্রান্সের একটি প্রস্তাবিত আইন থেকে তিনি এ পদক্ষেপের ধারণা পেয়েছেন। ওই আইন অনুযায়ী, রাজপথে বিক্ষোভে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য বিক্ষোভকারীদের আর্থিকভাবে দায়ী করা হতে পারে। ফ্রান্সের পার্লামেন্টের উচ্চকক্ষ বুধবার প্রস্তাবটি পাস করেছে।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী বিক্ষোভে সহিংসতার জন্য বারবার ‘বিদেশি শক্তিকে’ দায়ী করেছেন। অনলাইনে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর পেছনে রাশিয়া ও ইরানের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে একই সঙ্গে সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন রামা।

সূত্র: দ্য গার্ডিয়ান

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি

সহিংস বিক্ষোভে অংশ নিলেই সাড়ে ৭ লাখ টাকা জরিমানা, আলবেনিয়ায় নতুন আইন

আপডেট সময় ০৫:৪৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬