ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার

দুর্গাপূজার পাস বিক্রির নামে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় সংগীতশিল্পী ও সাবেক মন্ত্রী ইন্দ্রনীল সেনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দপ্তরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে বের হওয়ার পর পরই তাকে গ্রেপ্তার করে বউবাজার থানার পুলিশ।

পরে তাকে পুলিশের সদর দপ্তর লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছিলেন না।

এই সময়-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধুছন্দা সেনের ‘মাস আর্ট’ সংস্থার বিরুদ্ধে ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপূজার পাস বিক্রির অভিযোগ উঠেছে। বউবাজার থানায় হওয়া এই মামলার তদন্তে পুলিশ ও ইডি জানায় যে, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে দুর্গোৎসবের পাস বিক্রি করে সংস্থাটি প্রায় ৩০ কোটি টাকার লেনদেন করেছে, যার একটি বড় অংশ ইন্দ্রনীল ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছিল।

কেবল ২০২৩-২৪ সালেই প্ল্যাটিনাম ও গোল্ডসহ বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫৪৯৯ টাকা পর্যন্ত দামে ১ লাখের বেশি পাস বিক্রি করা হয় এবং সেই অর্থ থেকে ক্লাবগুলোকে কমিশন দেওয়া হতো। এ ছাড়া মন্ত্রী থাকাকালে নিজের ঘনিষ্ঠদের ৮৫ কোটি টাকার সরকারি টেন্ডার দিয়ে সেই টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে নেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে উঠে এসেছে।

লালবাজার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে গোয়েন্দারা ইন্দ্রনীলের ওপর নজর রাখছিলেন, কিন্তু বারবার তিনি অবস্থান পরিবর্তন করে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিলেন। বুধবার তিনি সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি হতে আসছেন খবর পেয়েই দুপুরে সাদা পোশাকের পুলিশ ও বিধাননগর নর্থ থানার টিম ঘটনাস্থলে পৌঁছে যায়।

বিকেল পৌনে ছয়টার দিকে তিনি বাইরে এলে সরাসরি তাকে পুলিশের গাড়িতে তুলে লালবাজারে নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কেবল সূচনা মাত্র এবং প্রকৃত দোষীদের সবাইকে জেলে যেতে হবে। অন্যদিকে, মামলার মূল অভিযোগকারী জয়দীপ মুখোপাধ্যায় সন্তোষ প্রকাশ করে বলেছেন, ৩০ কোটি টাকার আর্থিক দুর্নীতি তো কেবল হিমশৈলের চূড়ামাত্র।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬