ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন Logo শুধু একটি নয়, ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির: সিইসি Logo ‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’ Logo গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি Logo বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব Logo এবার তানজিন তিশাকে আইনি নোটিশ, ২ দিনের আলটিমেটাম Logo এবারও জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না শাহরুখের

‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ডাইনিংয়ের খাবারে টিকটিকি পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় খাবারে টিকটিকি পাওয়া যায় বলে দাবি করেন আরেফিন তানভীর নামের এক শিক্ষার্থী। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তিনি।

পোস্টে শিক্ষার্থী জানান, আমি দুপুরে খেতে যাই, আমার অর্ধেক প্লেট খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি। পরে ডাইনিং পরিচালককে অভিযোগ দিয়ে আমি চলে আসি।

​এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। হলের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, শিক্ষার্থীদের খাবার নিয়ে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। খাবার প্রস্তুত ও পরিবেশনে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিতের পাশাপাশি দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান তারা।

ডাইনিং পরিচালক বলেন, টিকটিকি সিলিং দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে, রান্নার সময় পাতিলের ঢাকনা খোলা থাকে, তাই ভাতের মধ্যে চলে গেছে, কেউ খেয়াল করে নাই। আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সব ভাত ফেলে দিছি। উপর থেকে পরছে, কিছু করারও নাই।

এ বিষয়ে অগ্নিবীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ জানান, আমরা এই বিষয়ে খোঁজ নিয়েছি। দেওয়াল থেকে একটা টিকটিকি হঠাৎ করে ভাতের গামলায় পড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটে। আমরা ডাইনিং পরিচালককে আরও সতর্ক হওয়ার জন্য নির্দেশ দিয়েছি।

পাশাপাশি ডাইনিং পরিচালক অনিচ্ছাকৃত এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে টাকা ফেরত দিয়েছেন এবং ওই গামলার সম্পূর্ণ ভাত আর পরিবেশন করেননি বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচa

Tag :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম

‘অর্ধেক প্লেট খাবার খাওয়ার পর দেখি আমার প্লেটে সেদ্ধ টিকটিকি’

আপডেট সময় ০৩:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬