ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ Logo খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী Logo গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় Logo গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী Logo আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প Logo জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ, জানালেন নিজের সিদ্ধান্ত Logo রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ Logo গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত Logo ঢাকায় আরো একটি ই-পারিবারিক আদালত চালু হচ্ছে কাল

সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সদরপুর বাজারে এ অভিযান চালায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, যৌন উত্তেজক ওষুধ বিক্রি এবং ড্রাগ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪৮ ধারার সংশ্লিষ্ট ধারা মোতাবেক চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে খান ফার্মেসিকে ১০ হাজার টাকা, ভোলানাথ ফার্মেসিকে ৫ হাজার টাকা, লোকনাথ ফার্মেসিকে ৮ হাজার টাকা এবং মেসার্স চৌধুরী মেডিক্যাল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, সদরপুর বাজারে প্রায় ৫০টি ওষুধের ফার্মেসি রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়লে চারটি ছাড়া বাকি সব ফার্মেসি বন্ধ হয়ে যায়। তাদের দাবি, অভিযানের সময় দোকান বন্ধ করে পালানোর সুযোগ না পাওয়ায় ওই চারটি ফার্মেসিতে অভিযান চালানো সম্ভব হয়েছে। অন্যথায় সেগুলোও বন্ধ করে সরে পড়তেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

দাবি, নিয়মিত তদারকি না থাকায় কিছু ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির সুযোগ তৈরি হচ্ছে।

এমনকি কিছু ব্যবসায়ী পুরান ঢাকার মিটফোর্ড এলাকা থেকে কম দামে নকল ওষুধ এনে বিক্রি করেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় বাসিন্দারা আরো বলেন, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত। তাই ড্রাগ লাইসেন্স, ওষুধের মান ও মেয়াদ যাচাইয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। এতে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধের পাশাপাশি সাধারণ মানুষ নিরাপদ ওষুধ পাওয়ার সুযোগ পাবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, অভিযান বন্ধ রাখতে সদরপুর ওষুধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ওষুধের দোকান থেকে এক হাজার, দুই হাজার, তিন হাজার টাকাসহ বিভিন্ন অঙ্কের টাকা তোলা হয়েছে।

তার দাবি, এসব অর্থ ঊর্ধ্বতন মহলে দিয়ে অভিযান বন্ধ রাখার চেষ্টা করা হয়।

এ বিষয়ে সদরপুর ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান হিরু বলেন, ‘আজ অনেক ওষুধের দোকানের সাপ্তাহিক বন্ধের দিন। এ কারণে অনেক দোকান বন্ধ পাওয়া গেছে।’

অভিযান শেষে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার আশরাফ বলেন, ‘মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বাস্থ্য সুরক্ষায় ওষুধের দোকানগুলোতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে ওষুধ বিক্রি করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ

সদরপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

আপডেট সময় ১০:৪৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬