ঢাকা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা Logo বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ Logo খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে আইন বাস্তবায়নের ওপর জোর দিলেন প্রতিমন্ত্রী Logo গোলাম পরওয়ার ফাটা বাঁশের চিপায় পড়েছেন: রাশেদ খাঁন Logo মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের রিপোর্ট গ্রহণযোগ্য নয় Logo গাজায় এতিম ৭১ হাজার শিশু, বিধবা ৬৪ হাজার নারী Logo আমি নেতানিয়াহুর পরাজয় ঠেকিয়েছি: ট্রাম্প Logo জাতির কাছে ক্ষমা চাইলেন মুখে ‘চুন-কালি লাগা’ সেই মাসুদ, জানালেন নিজের সিদ্ধান্ত Logo রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ Logo গাজীপুরে বাসায় ফেরার সময় ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

মহাসড়কে পড়ে ছিল নারীর নিথর দেহ

টাঙ্গাইলের ঘাটাইলে মহাসড়ক থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে মহাসড়কের মাঝখানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘাটাইল থানার সাব-ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ডিএনসিসির সহযোগিতায় প্যারিস খাল বাঁচাতে মাঠে তরুণরা

মহাসড়কে পড়ে ছিল নারীর নিথর দেহ

আপডেট সময় ১১:৪৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬