ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোখলেছুর রহমান (৬২) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টায় তিনি মারা যান।
এর আগে এদিন সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে সকাল পৌনে ১০টায় মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, নিহত মোখলেছুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী ছিলেন।
তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দেওপাড়া গ্রামের আ. খালেকের ছেলে।
বাংলা৭১নিউজ/আরএইচ



























