ঢাকা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনা মহানগরীর নিরালা আবাসিক এলাকায় সালমান (২৩) নামে জাপান টোব্যাকো কোম্পানির এক কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে সদর থানার নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে সবুজবাগের নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সালমান নিরালা সবুজবাগ এলাকার বাসিন্দা। তার বাবার নাম জাহাঙ্গীর। দুর্বৃত্তদের গুলিতে তার পেটের ডান পাশে আঘাত লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, গুলির ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পতিত ফ্যাসিবাদকে উৎসাহিত করে, এমন কাজ থেকে বিরত থাকুন: রিজভী

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

আপডেট সময় ০১:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬