ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক Logo জয়-পুতুলসহ সিআরআইয়ের ৮ জনের আয়কর নথি জব্দের আদেশ Logo এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে Logo বিমান চলাচলের নিরাপত্তা ব্যয় নয়, জাতীয় অগ্রগতির বিনিয়োগ : প্রতিরক্ষা উপদেষ্টা Logo ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে, আশা প্রধানমন্ত্রীর Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুজন ৫ দিনের রিমান্ডে Logo স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখছি না: নাহিদ ইসলাম Logo সাবেক এমপি আব্দুর রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা Logo মিরপুর-১ নম্বরে আড়াই ঘণ্টার অভিযানে ২ হাজার দোকান উচ্ছেদ Logo গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

বাংলাদেশ পুলিশের প্রযুক্তিগত আধুনিকায়ন, প্রশিক্ষণ ও সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে সার্বিক সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন সরকার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতির কথা জানান বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও চীনের বন্ধুভাবাপন্ন সম্পর্ক আরো জোরদার করা এবং আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষযয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও প্রধান কৌশলগত অংশীদার।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে এই দ্বিপক্ষীয় অংশীদারত্ব নতুন উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে ড. লিউ ইউইন জানান, বাংলাদেশ পুলিশের কার্যক্রমে প্রযুক্তিগত আধুনিকায়ন আনয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে চীন সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ ঢাকায় চীনা দূতাবাসের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে সহায়তা দেবে চীন

আপডেট সময় ০২:২০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬