ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন জাপানি বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, প্রত্যাশার বাইরেও সফল হবে এই সফর।

শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জলবায়ু সম্মেলন কপ- থার্টি ওয়ান নিয়ে আয়োজিত জাতীয় সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার কখন কোন রাষ্ট্রদূতকে ডেকে পাঠাবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীন বিষয়।

এর আগে, তিনি সংলাপে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করতে চায় সরকার। এই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ক্লাইমেট চেঞ্জ উইং’ খোলা হয়েছে।

তিনি আরও বলেন, জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্বের কাছে বাংলাদেশের অভিন্ন বক্তব্য তুলে ধরতে হবে। এজন্য সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এক্ষেত্রে নারী ও শিশুদের সমস্যাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। তাদের সংকট বিবেচনায় না নিলে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা অসম্ভব।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬