ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের নৃ-গোষ্ঠী ও কৃষকদের মাঝে শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেক বিতরণ

টাঙ্গাইল জেলার নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ২৪১ লক্ষ (২৪.১ মিলিয়ন) টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। বৃহম্পতিবার টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৮ জন নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে ২৪১.০০ লাখ টাকার কৃষি বিনিয়োগের চেক বিতরণ করা হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আলী মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ডেভেলাপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এর এডিসি মো. ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (হর্টিকালচার) মো. শোয়াইব মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ইতোমধ্যে ২০২৪-২০২৫ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের নৃ-গোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মাঝে ১৫১ (একশত একান্ন) কোটি টাকার বিনিয়োগ সুবিধা প্রদান করেছে আরও প্রায় ২৭০ (দুইশত সত্তর) কোটি টাকা বিতরণ প্রক্রিয়াধীন আছে।

অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল খালেক স্বাগত বক্তব্য এবং ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম বক্তব্য প্রদান করেন।

উক্ত কৃষি বিনিয়োগ টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা অনেকাংশে নিশ্চিত করবে বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংকের এসএমই এন্ড এগ্রি ইনভেষ্টমেন্ট বিভাগের ইউনিট প্রধান মো. রফিকুল ইসলাম এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ-সহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

আপডেট সময় ০৫:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫