ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম Logo উজিরপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ Logo ভারতে ‘ককরোচ’ আন্দোলনের নেতাকে দেশত্যাগে বাধা Logo বাংলা‌দে‌শি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুত করতে কানাডা‌কে অনুরোধ Logo পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি Logo বিধ্বংসী ওপেনিং জুটিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলো ইংল্যান্ড Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ Logo ডিসেম্বরজুড়ে রাজপথে থাকবে ইসলামী আন্দোলন, কর্মসূচি ঘোষণা ১ ডিসেম্বর Logo ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের মাসুম, জোবায়ের Logo বেরোবিতে সাংবাদিকদের জন্য পিআইবির তিন দিনের প্রশিক্ষণ শুরু

মাদক-জুয়া বরদাশত করা হবে না

মাদকদ্রব্য বিক্রি ও সেবন, জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দলীয় নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাঁদের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে মন জয় করতে হবে। নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির অবসান ঘটিয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে গুরুত্ব দিতে হবে।

বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। জনগণের উন্নয়নে কাজ না করে তারা সরকার ও অন্যদের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে। বিভক্তি ও অপপ্রচারনির্ভর রাজনীতি সামাজিকভাবে বর্জন এবং ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে ড. এম এ মুহিত বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নিষিদ্ধ দলের কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না : মাহবুবের রহমান শামীম

মাদক-জুয়া বরদাশত করা হবে না

আপডেট সময় ০৩:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬