ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন Logo ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত Logo ব্রহ্মপুত্রের ঢেউয়ে আঁকা এক অগ্নিশিখা: জন্মদিনে সৈয়দা আনোয়ারা তৈমুর Logo ছয় মাসের জন্য সিসিটির দায়িত্ব পেল এমপির পারিবারিক প্রতিষ্ঠান এভারেস্ট Logo জিয়াউলের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ, বিটিভিতে হবে সরাসরি সম্প্রচার Logo চিকিৎসায় অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo বোনকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ডের পর বারান্দা থেকে লাফ ভাইয়ের Logo চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা শেখ আতাউর রহমান গ্রেপ্তার Logo প্যারিসে বাংলাদেশের সশস্ত্রবাহিনী দিবস উদযাপন Logo মন্ত্রণালয় ও বিচারককে বৃদ্ধাঙ্গুলি: দণ্ডিত রেজিস্ট্রার শাহিনের খুঁটির জোর কোথায়?

সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিষয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো.জসিম উদ্দিন এ নোটিশ দেন।

নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিত নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া প্রেস কনফারেন্স করে দুই ঘণ্টার মধ্যে দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় এ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন।

নোটিশ পাঠানোর পর আইনজীবী জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ডাকযোগের পাশাপাশি সারজিস আলমের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে মো.ইশরাক হোসেনকে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মামুনুর রশিদ। শুনানি শেষে হাইকোর্ট বৃহস্পতিবার সেই রিট সরাসরি খারিজ করে দেন।

রায় ঘোষণার পর আপনি (সারজিস) ভেরিফায়েড মেটা (ফেসবুক) আইডিতে ১১টা ৪৯ মিনিটের দিকে একটি প্রতিক্রিয়া দেন। যেটি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্যের মাধ্যমে রাষ্ট্রের এক স্তম্ভ বিচার বিভাগের বিষয়ে অসম্মান দেখিয়েছেন। যেটা মর্যাদাহানিকর ও আদালত অবমাননা।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারজিস আলমকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

আপডেট সময় ০১:৪৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫