রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরতা বজায় রাখতে চাই: প্রধানমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী বাজার মনিটরিং আরও সমন্বিত ও প্রযুক্তিনির্ভর করার তাগিদ বাণিজ্য সচিবের সম্পদের সীমাবদ্ধতার পরও চিকিৎসক-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন কার্বন ক্রেডিট বাড়াতে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

যাত্রাবাড়ীতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জুয়েল (৪০) নামে নার্সারির এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ মে) দিবাগত রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

জুয়েলকে হাসপাতালে নিয়ে আসেন তার ভায়রা শাকিল, তিনি বলেন, যাত্রাবাড়ী পার্কের পাশে বৃক্ষমেলা চলছিল। এ সময় জুয়েল কাজ করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটে। জুয়েলসহ আরও বেশ কয়েকজন আহত হন।

আমরা দ্রুত আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। আহত অন্যরা কোথায় চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে বলতে পারি না। আমরা শুধু জুয়েলকে নিয়েই চলে এসেছি।

তিনি আরও বলেন, জুয়েল বর্তমানে তেজগাঁও থানার বুনিয়াপাড়া এলাকায় থাকেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ীর বৃক্ষমেলা থেকে ককটেল বিস্ফোরণে আহত একজন জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। তাকে হাসপাতালে নিয়ে আসা শাকিল জানিয়েছেন বৃক্ষমেলার পাশে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে জুয়েল নামে এক নার্সারির কর্মচারী আহত হন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com