ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নজরকাড়া সাজে তারকাদের দুর্গাপূজা যেমন কাটছে

বছর ঘুরে আবারও মর্ত্যে আগমন ঘটেছে দেবী দুর্গার। উৎসবের এই আবহে তারকা অঙ্গনে কমবেশি অনেকেই উদযাপনে মেতে ওঠেন। তবে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, পূজা চেরি ও অপু বিশ্বাসদের জন্য এই দিনগুলো একটু বেশিই বিশেষ।  

আজ মহাসপ্তমীতে তারকাদের পূজার প্রস্তুতি ও পরিকল্পনা জানতে ঢুঁ মারা হলো তাদের সামাজিক মাধ্যমের পাতায়।

ভ্রমণবিলাসী ও উৎসবপ্রেমী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনযাপন কিছুটা আলাদা বৈকি! ধর্মীয় সম্প্রীতির প্রতি শ্রদ্ধা রেখে পবিত্র রমজান মাসে নিজ বাড়িতে ইফতারের আয়োজন কিংবা ঈদে সাজগোজ করলেও নিজের ধর্মের প্রধান উৎসব দুর্গাপূজায় তিনি মেতেছেন বর্ণিল আমেজে। লাল শাড়িতে সাজগোজ করে ঐতিহ্যবাহী লুকে মণ্ডপ থেকে তোলা নানা মুহূর্ত ভক্তদের মাঝে ভাগ করে নিয়েছেন এই তারকা।

অন্যদিকে চিত্রনায়িকা পূজা চেরি ব্যস্ত মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতে। প্রতিমার সামনে তোলা আকর্ষণীয় কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেবী শুধু প্রতিমায় নন, প্রতিটি নারীর সাহসে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি নতুন করে উঠে দাঁড়ানোর গল্পে! আলোয় সাজুক শহর, ফুলে সাজুক পথ, আর মায়ের আশীর্বাদে শান্তি খুঁজে পাক প্রতিটি ক্লান্ত হৃদয়! শুভ সপ্তমী।’

একসময় দুর্গাপূজায় বেশ আনন্দ করলেও চিত্রনায়িকা অপু বিশ্বাসের উৎসব উদযাপন এখন অনেকটা থমকে গেছে। বেশ কয়েক বছর হলো মা কে হারিয়েছেন; তাই হয়তো পূজার আনন্দটাও তার কাছে এখন ফিকে। সম্প্রতি সংবাদমাধ্যমে অপু জানিয়েছেন, পূজার এই ছুটিতে তিনি ঢাকাতেই থাকছেন। বিশেষ কোনো আয়োজন না থাকলেও তার প্রত্যাশা; এবারের পূজা যেন সবার মাঝে আনন্দ নিয়ে আসে এবং উৎসবের আমেজ থাকে।

তবে তার ফেসবুক পেজে ঐতিহ্যবাহী সাজে একটি নতুন ফটোশুটের ছবি দেখা গেলেও এখনো মণ্ডপে যাওয়ার কোনো দৃশ্য দেখা যায়নি।

মহাসপ্তমী শেষ হয়ে বিজয়া দশমীর বাকি আর কয়েক দিন। বাকি তারকাদের এখনও পূজা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন কোনো পোস্ট দেখা যায়নি। ভক্তদের প্রত্যাশা, প্রতিটি তারকার এই বিশেষ উৎসব কাটুক বর্ণিল আনন্দে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

‘রূপপুর বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তার পথে ঐতিহাসিক মাইলফলক’

নজরকাড়া সাজে তারকাদের দুর্গাপূজা যেমন কাটছে

আপডেট সময় ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬