ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে Logo খেতাপুড়ি থেকে কানমুচড়ি, বাঙালির অদ্ভুত নামের যত খাবার Logo এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে: জামায়াত আমির Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু Logo উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

দেবী দুর্গার সাজে পরীমনি

লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় রাজকীয় মুকুট আর হাতে পদ্মফুল—সব মিলিয়ে পরীমনির রূপে যেন ফুটে উঠেছে দেবীর প্রতিচ্ছবি। রবিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেবী দুর্গার সাজে ধরা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুগ্ধতা ছড়ালেন চিত্রনায়িকা।

সেই বিশেষ সাজের ভিডিও প্রকাশ করতেই প্রশংসায় ভাসতে শুরু করেন তিনি।

তার সাজসজ্জায় ফুটে উঠেছে দুর্গাপূজার চিরচেনা আবহ। কোনো পূজামণ্ডপে এভাবে দাঁড়ালে মুহূর্তের জন্য তাকে দেবী দুর্গা ভেবে ভুল করলেও অবাক হওয়ার কিছু থাকবে না! বিশেষ এই ফটোশুটের ভিডিওর ক্যাপশনে পরীমনি লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’

পরীর এমন রূপ দেখে মুগ্ধ তার অনুসারীরাও।

মন্তব্যের ঘরে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা। একজন লিখেছেন, ‘পরী সব সাজেই পরী’। আরেকজনের মন্তব্য, ‘পুরো দুর্গা। দ্য ডিভা’।

অন্য এক অনুসারী লিখেছেন, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন। যাই হোক, খুব সুন্দর লাগছে।’

ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়তে থাকে প্রতিক্রিয়া। মাত্র এক ঘণ্টায় পোস্টটিতে প্রতিক্রিয়া ছাড়িয়ে যায় ৪৮ হাজারেরও বেশি।

মন্তব্য পড়ে প্রায় সাড়ে ছয় হাজারেরও বেশি। সব মিলিয়ে পরীমনির এই বিশেষ ফটোশুট যে নেটিজেনদের নজর কেড়েছে, তা বলাই যায়।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। তার হাতে রয়েছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব ফিল্ম ‘সেপারেশন’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ। সম্প্রতি ছবিটির শুটিং করেছেন পরীমনি। তবে এটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা আসেনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

দেবী দুর্গার সাজে পরীমনি

আপডেট সময় ০৩:০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬