ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার মঞ্চে ‘কাবিরা’ গাইলেন রণবীর কাপুর

ভারতের মুম্বাইয়ে দুর্গাপূজার মণ্ডপে গায়ক হর্ষদীপ কৌরের সঙ্গে ‘কাবিরা’ গেয়ে দর্শকদের চমকে দিলেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। শনিবার সন্ধ্যায় নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজনে মঞ্চে ওঠেন তিনি।

রণবীরের গানে ফিরে আসে ২০১৩ সালে মুক্তি পাওয়া তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র স্মৃতি।

মুম্বাইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করে আসছে মুখার্জি-সামার্থ পরিবার। প্রায় আট দশক ধরে চলে আসা এই আয়োজনে শনিবার উপস্থিত হন রণবীর। লাল-সোনালি রঙের কুর্তা ও সাদা পায়জামা পরা অভিনেতা প্রথমে দেবী দুর্গার আশীর্বাদ নেন।

পরে আলোকচিত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবিও তোলেন। সেখানে নির্মাতা অয়ন মুখার্জির সঙ্গেও দেখা হয় তার।

অনুষ্ঠানের বিভিন্ন ভিডিওতে দেখা যায়, হর্ষদীপ কৌর মঞ্চে ‘কাবিরা’ গাইছেন। একপর্যায়ে মাইক্রোফোন হাতে তার সঙ্গে গলা মেলান রণবীর।

গানের একটি অংশে তিনি মাইক্রোফোন দর্শকদের দিকে এগিয়ে দেন, যাতে তারাও গানের সঙ্গে কণ্ঠ মেলাতে পারেন। পরে রণবীরের পরিবেশনার জন্য দর্শকদের হাততালি দিতে বলেন হর্ষদীপ।

গানের কঠিন অংশগুলোতে অবশ্য হর্ষদীপকেই এগিয়ে দেন রণবীর। তার এই পরিবেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র স্মৃতি

২০১৩ সালে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ পরিচালনা করেন আয়ান মুখার্জি।

সিনেমাটিতে কাবির ‘বানি’ থাপারের চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। দীপিকা পাড়ুকোন অভিনয় করেন ন্যায়না তালওয়ারের ভূমিকায়। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন আদিত্য রয় কাপুর ও কাল্কি কোচলিনও।

সিনেমাটির ‘কাবিরা’ ছাড়াও ‘বাদতামিজ দিল’, ‘বালাম পিচকারি’, ‘ইলাহি’ ও ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’ গানগুলো শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পায়।

‘রামায়ণ’-এ দেখা যাবে রণবীরকে

রণবীর কাপুরকে সামনে দেখা যাবে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ১’ সিনেমায়। এতে ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন তিনি। সীতার ভূমিকায় রয়েছেন সাই পল্লবী। এ ছাড়া যশ, সানি দেওল, রবি দুবে ও রাকুল প্রীত সিংও সিনেমাটির অভিনয়শিল্পীদের তালিকায় আছেন।

সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দুর্গাপূজার মঞ্চে ‘কাবিরা’ গাইলেন রণবীর কাপুর

আপডেট সময় ০১:৫৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬