সীমিত সংস্করণে জায়গা পোক্ত করার লড়াইয়ে আছেন শামার স্প্রিঙ্গার। তবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনো নামা হয়নি টেস্টে।
এবার সেই সুযোগটা পাচ্ছেন ক্যারিবিয়ান পেসার।
বাংলাদেশ সফরে স্প্রিঙ্গারকে ডেকেছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর ঘোষিত দলে অবশ্য ছিলেন না ৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলা পেসার। তবে শেষ মুহূর্তে সুযোগ পেলেন সতীর্থ কিমো পলের সৌজন্যে।
আজ বাংলাদেশে আসার কথা ছিল কিমোর। কিন্তু ব্যক্তিগত কারণে ভারতে থেকে বাংলাদেশে নয়, বাড়ির টিকিট কেটেছেন তিনি।
ভারতের বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন দুজনই। ২-২ সমতায় শেষ হওয়া সিরিজে ৭ উইকেট নিয়েছেন স্প্রিঙ্গার।
অন্যদিকে ৩ ম্যাচ খেলা কিমোর ঝুলিতে উইকেট ৮টি।
২ টেস্টের সিরিজটি আগামী ২৮ অক্টোবর শুরু হবে। প্রথম টেস্ট মিরপুরে। ফিরতি টেস্ট সিলেটে। শুরু হবে ৫ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল :
রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহাম।
বাংলা৭১নিউজ/আরএইচ





























