ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারা শুধু অভিযোগই করতে পারে’—পিএসজির সমালোচকদের নিয়ে এনরিকে

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয়ের পর ফ্রেঞ্চ লিগ বা লিগ আঁর মান নিয়ে তীব্র সমালোচনার কড়া জবাব দিয়েছেন প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) কোচ লুইস এনরিকে। ইউরোপীয় প্রতিযোগিতায় ফ্রেঞ্চ ক্লাবগুলোর ধারাবাহিক সাফল্য নতুন করে এই বিতর্ক উসকে দিয়েছে যে, ফ্রান্সের ক্লাবগুলো অন্য দেশের তুলনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে কি না।

সমালোচকদের দাবি, প্রিমিয়ার লিগের মতো কঠিন প্রতিযোগিতাপূর্ণ ঘরোয়া সূচির ধকল ফ্রেঞ্চ ক্লাবগুলোকে পোহাতে হয় না। ফলে পিএসজির মতো দলগুলো চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে নিজেদের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া এবং স্কোয়াড পরিচালনা করার ক্ষেত্রে বাড়তি সুবিধা পায়। তবে লুইস এনরিকে এই অভিযোগের উল্টো পিঠ দেখছেন। তার মতে, সমালোচকরা এখন যা করছেন, তা তাদের নিজেদের আগের দাবিরই সম্পূর্ণ বিপরীত।

লিগ আঁর তুলনামূলক সহজ পরিবেশ নিয়ে যারা সমালোচনা করেন, তাদের ওপর বেশ চটেছেন পিএসজি কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি পিএসজিতে আসার পর থেকে যা শুনে এসেছি তা হলো, পিএসজি কখনই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবে না, কারণ লিগ আঁর মান অনেক নিচে। আর এখন? উল্টো অভিযোগ করছে, তারা শুধু অভিযোগ করেই চলেছে! জেতা সবসময়ই কঠিন।’

ফ্রেঞ্চ লিগের সহজ পরিবেশ ফ্রেঞ্চ ক্লাবগুলোকে ইউরোপিয়ান ম্যাচের আগে শক্তি সঞ্চয় ও স্কোয়াড রোটেশনে সাহায্য করে কি না তা নিয়ে ফুটবলে চলছে নানা আলোচনা।

প্রিমিয়ার লিগের তুলনায় লিগ ওয়ানে ক্লাবের সংখ্যা কম এবং প্রতিযোগিতার মাত্রা কিছুটা কম হওয়ায় ঘরোয়া ম্যাচগুলো হয়তো পিএসজিকে তাদের ইপিএল প্রতিদ্বন্দ্বীদের মতো কঠিন পরীক্ষার মুখে ফেলে না।

তবে লুইস এনরিকে মনে করেন, একটি লিগের সামগ্রিক তীব্রতাই ইউরোপে সাফল্যের একমাত্র মাপকাঠি হতে পারে না। মাঠের ট্যাকটিক্যাল সংগঠন, স্কোয়াডের গভীরতা এবং ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে পারফরম্যান্সই আসল বিষয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০১:৪৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬