ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল Logo ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ বাংলাদেশি সাংস্কৃতিক সন্ধ্যা Logo কোরআন-হাদিসের দোয়াসংবলিত তাবিজ ব্যবহারের বিধান Logo সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে Logo খেতাপুড়ি থেকে কানমুচড়ি, বাঙালির অদ্ভুত নামের যত খাবার Logo এই সরকার আগের স্বৈরাচারের পথ ধরেই হাঁটছে: জামায়াত আমির Logo হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী দুই জাহাজে আগুন Logo ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহরদাদ আখলাকি কেতাবচি Logo সিলেটে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু Logo উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বিএনপি গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এখন প্রত্যেকদিন একেকটি প্রতিশ্রুতি ভাঙছে বিএনপি। ভাঙার পর দম্ভ করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের ঘোষণা দেয় দলটি। এ কথা বলে এরই মধ্যে জুলাই সনদের ১৭টি ধারা লঙ্ঘন করেছে তারা। এমনকি সাত মাসে জাতির সঙ্গে ১৭ বার প্রতারণা করা হয়েছে।

এনসিপি নেতা বলেন, বিএনপি ভেবেছিল এক পা ডাঙায় আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। এতে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। আমরা বারবার চেয়েছিলাম একটি সংস্কার পরিষদ গঠন করা হোক। গণভোটের মধ্য দিয়ে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য এই সংস্কারের ক্ষমতা দিয়েছিল জনগণ। অথচ গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের অর্ধেক ফলাফল মেনেছে বিএনপি সরকার। বাকি ফলাফল তারা মানেনি।

আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া নির্বাচনের উদাহরণ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের সময়ে নানান বিতর্কিত নির্বাচন হয়েছিল। ঠিক একই কায়দায় বিএনপি কিছু মানছে, কিছু মানছে না। অর্থাৎ পক্ষে গেলে মানছে, নয়তো না। ফলে গণভোটের ফলাফল না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি সরকার দলের এমপিরা। এতে জুলাই সনদটি এখন আর ফাংশনাল নেই। বিএনপি নিজের হাতে ধরে এটি অন্ধকার করেছে। এরপরও প্রত্যেকদিন বলে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। এটা বলতে বলতে এরই মধ্যেই গত সাত মাসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৬৬৬ কোটি টাকা করের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের আপিল

সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৩:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬