ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

সাভারে প্রকাশ্যে গুলি করে রং মিস্ত্রিকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

সাভারে প্রকাশ্যে মাথায় গুলি করে রংমিস্ত্রি শাহীন হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মেহেদী হাসানকে (৬৪) গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) সকালে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে জিএমপির গাছা থানাধীন তারগাছ এলাকায় র‌্যাবের একটি অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. মেহেদী হাসন (৬৪) সাভার পৌর এলাকার ঘোষপাড়া মহল্লার মৃত নাসির উদ্দিনের ছেলে। তিনি পেশায় জমি কেনাবেচার মধ্যস্থকারী হিসেবে কাজ করতেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, নিহত শাহিন পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। তিনি সাভার পৌর এলাকায় বরুণের মালিকানাধীন গাড়ির গ্যারেজে রং মিস্ত্রির কাজ করতেন। গত ১৯ মে রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লায় গাড়ির গ্যারেজে সামনে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহিনকে গুলি করে পালিয়ে যায় মেহেদী।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান  বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত আর কারো সম্পৃক্তা পাওয়া যায়নি বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

সাভারে প্রকাশ্যে গুলি করে রং মিস্ত্রিকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫