ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর Logo আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন সবুর খান Logo নিরাপদ খাদ্যের অভিযান: এক সপ্তাহে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা, ১১ মামলা Logo প্রতিমন্ত্রী ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি প্রধান Logo দাম কমানো থেকে বেতন বাড়ানো, মানুষের হয়ে দরকষাকষি করবে এআই Logo শীতের আগেই বাড়ছে বডি লোশনের চাহিদা, উৎপাদন বাড়ানোর প্রস্তুতি রিমার্কের Logo টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন Logo ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গাছের চারা রোপণ প্রধানমন্ত্রীর Logo সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, আহত ৭

৫২ বছর বয়সে ফের মা হচ্ছেন হচ্ছেন অভিনেত্রী

৫২ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হতে চলেছেন দুইবারের অস্কারজয়ী হলিউড অভিনেত্রী হিলারি সোয়াঙ্ক। অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পরদিন, ১৫ অক্টোবর নিউইয়র্কে প্রকাশ্যে দেখা যায় তাকে।

এ সময় তার বেবি বাম্পের ছবি নজর কেড়েছে ভক্তদের।

এদিন নিউইয়র্কে ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’-তে অংশ নেওয়ার পর অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় হিলারিকে। তার পরনে ছিল হাতাকাটা টপ, নিচু কোমরের মাতৃত্বকালীন জিনস ও রঙিন বোনা কার্ডিগান। লাল ব্যাগ আর গাঢ় নীল রঙের হিল জুতা তার সাজে যোগ করেছিল ভিন্ন মাত্রা।

এর আগের দিন, ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তৃতীয়বার মা হওয়ার খবর জানান অভিনেত্রী। ভিডিওতে তার স্বামী ফিলিপ স্নাইডার এবং তিন বছর বয়সী যমজ সন্তান আয়া ও ওমকেও দেখা যায়। চারজনের শরীরেই ছিল জ্বলজ্বলে রঙিন কাঠি। অন্ধকারে নাচতে নাচতে নতুন অতিথি আসার আনন্দ উদ্‌যাপন করেন তারা।

এ সময় হিলারির পেটেও ছোট নিয়ন কাঠি দিয়ে তৈরি করা হয়েছিল মানুষের অবয়ব।

ভিডিওটির ক্যাপশনে রসিকতা করে অভিনেত্রী লেখেন, ‘অনেকেই জানতে চাইছিলেন, পরবর্তী কোন প্রকল্পে কাজ করছি। এটি ডিসেম্বরে মুক্তি পাচ্ছে।’

তৃতীয়বার মা হওয়ার খবরে উচ্ছ্বসিত হিলারি। পিপল সাময়িকীকে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘অন্য সবার মতো আমিও জানতে পেরেছি যে আমি অন্তঃসত্ত্বা।

পরীক্ষা করিয়ে জানতে পারলাম, আমি গর্ভবতী। আমি ভীষণ আনন্দিত, কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।’

২০১৮ সালে উদ্যোক্তা ফিলিপ স্নাইডারকে বিয়ে করেন হিলারি। বিয়ের পাঁচ বছর পর, ২০২৩ সালে তাদের ঘরে জন্ম নেয় যমজ সন্তান আয়া ও ওম। এবার সেই পরিবারেই আসছে নতুন সদস্য।

এর আগে চল্লিশের শেষ দিকে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। ২০২৫ সালে উইমেনস হেলথ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আরও আগে সন্তান নেওয়ার সুযোগ হলে হয়তো সে পথেই হাঁটতেন। তবে ৪৭ বছর বয়সে প্রথমবার মা হওয়ার সময়টিকে জীবনের বিশেষ এক অধ্যায় হিসেবেই দেখেন তিনি।

এ প্রসঙ্গে হিলারি বলেন, ‘আমি সক্রিয়ভাবে ৪৭ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করিনি। তবে জীবনের অনেক কিছু এক জায়গায় এসে মিলেছিল তখন। নানা কারণে সেটিই ছিল সঠিক সময়।’

সন্তানদের বড় করে তোলার অভিজ্ঞতা সম্পর্কেও খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। তার মতে, চল্লিশের শুরুর দিকে মা হলে হয়তো এখনকার মতো ধৈর্যশীল ও সন্তানদের মনোজগৎ বোঝার প্রতি আগ্রহী অভিভাবক হয়ে উঠতে পারতেন না। সন্তানদের চিন্তাভাবনা, তাদের আচরণের পেছনের কারণ এবং তারা কীভাবে পৃথিবীকে দেখে—এসব বুঝতে এখন তার বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

‘মিলিয়ন ডলার বেবি’ ও ‘বয়েজ ডোন্ট ক্রাই’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে অস্কার জিতেছেন হিলারি সোয়াঙ্ক। অভিনয়ের পাশাপাশি এবার তিন সন্তানের মা হিসেবে নতুন এক অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

৫২ বছর বয়সে ফের মা হচ্ছেন হচ্ছেন অভিনেত্রী

আপডেট সময় ১২:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬