ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি Logo সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি : হাসনাত আবদুল্লাহ Logo মোটরসাইকেল মালিকের জামিন Logo দেবী দুর্গার সাজে পরীমনি Logo ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর Logo আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন সবুর খান Logo নিরাপদ খাদ্যের অভিযান: এক সপ্তাহে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা, ১১ মামলা Logo প্রতিমন্ত্রী ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি প্রধান Logo দাম কমানো থেকে বেতন বাড়ানো, মানুষের হয়ে দরকষাকষি করবে এআই Logo শীতের আগেই বাড়ছে বডি লোশনের চাহিদা, উৎপাদন বাড়ানোর প্রস্তুতি রিমার্কের

সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, আহত ৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে অন্তত ৭ পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

রবিবার (১৮ অক্টোবর) সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সাত পর্যটকই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

আহত ব্যক্তিরা হলেন আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার, আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩)। তাদের মধ্যে আজাহার মিয়া ও শাহানারা আক্তারের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনায় নাসরিনের মাথায় আঘাত লেগেছে। মো. শাহজাহানের হাত কেটে গেছে এবং কিশোরী আশার ডান হাত ভেঙে গেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি

সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, আহত ৭

আপডেট সময় ০১:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬