ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর Logo আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করলেন সবুর খান Logo নিরাপদ খাদ্যের অভিযান: এক সপ্তাহে সাড়ে ১৪ লাখ টাকা জরিমানা, ১১ মামলা Logo প্রতিমন্ত্রী ইশরাকের আগ্নেয়াস্ত্র ব্যবহারে আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা: ডিবি প্রধান Logo দাম কমানো থেকে বেতন বাড়ানো, মানুষের হয়ে দরকষাকষি করবে এআই Logo শীতের আগেই বাড়ছে বডি লোশনের চাহিদা, উৎপাদন বাড়ানোর প্রস্তুতি রিমার্কের Logo টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডের দিন কী ঘটেছিল, জানালেন প্রত্যক্ষদর্শী Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন Logo ঢাকা-আরিচা মহাসড়কের পাশে গাছের চারা রোপণ প্রধানমন্ত্রীর Logo সাজেক থেকে ফেরার পথে উল্টে গেল চাঁদের গাড়ি, আহত ৭

মেসিহীন আর্জেন্টিনার নতুন যাত্রার প্রতিপক্ষ চূড়ান্ত

দেড় দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনাকে নেতৃত্বে দিচ্ছিলেন লিওনেল মেসি। যার পথচলা থেমেছে চলতি মাসের শুরুতে।

এবার ফুটবল জাদুকরকে ছাড়াই মাঠে নামবে আলবিসেলেস্তারা। সামনে এগিয়ে যাওয়ার পালা তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মেসির বিদায়ের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। প্রথম দুই প্রীতি ম্যাচের সূচি ঘোষণা করেছে তারা।

আগামী নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি হবে কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা। শুক্রবার সামাজিক মাধ্যমে সূচি ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আলবিসেলেস্তেরা আসন্ন ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসে উরুগুয়ের মুখোমুখি হবে তারা।

১৭ নভেম্বর কর্ডোবায় খেলবে কোস্টারিকার বিপক্ষে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, উরুগুয়ের বিপক্ষে ম্যাচটি হবে বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে। আর কোস্টারিকার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে কর্ডোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে।

গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে জাতীয় দলকে বিদায় জানান মেসি। সেই ম্যাচে ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা।

নিজে পেনাল্টি থেকে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে বাকি দুটি গোল করান ৩৯ বছর বয়সী প্লে মেকার।

আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচে ১২৬ গোল করে আন্তর্জাতিক অধ্যায় শেষ করেছেন মেসি। দুই দশকের বেশি সময়ের এই যাত্রায় জিতেছেন ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ময়লার ভাগাড় থেকে বাগান : ডিসি ফরিদার উদ্যোগের প্রশংসা প্রধানমন্ত্রীর

মেসিহীন আর্জেন্টিনার নতুন যাত্রার প্রতিপক্ষ চূড়ান্ত

আপডেট সময় ১১:৪৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬