ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের Logo দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী Logo এনসিপি মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটা প্রক্সি সংগঠন : আবু হানিফ Logo জন্মদিনে আনীতকে ‘মহাবিশ্বের উপহার’ বললেন আহান Logo মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণদের রক্ষা করুন: রাষ্ট্রপতি Logo টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল কারখানায় ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১ ইউনিট, যুক্ত হলো সেনাবাহিনী ও বিজিবি Logo না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের ভিসি Logo মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা আহত Logo গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় জাপানি সাংবাদিক গ্রেপ্তার Logo দেশকে অস্থিতিশীল করতে দোসররা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে

বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

ফজরের নামাজ পড়ে প্রাতঃভ্রমণে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম (৬২) উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তার স্ত্রী ঝরনা বেগমের বয়স ৪৮ বছর।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হন নজরুল ইসলাম ও ঝরনা বেগম। তারা মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।

প্রায় এক ঘণ্টা পর অন্য পথচারীরা তাদের সড়কের পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে স্বজনরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের

বেরিয়েছিলেন প্রাতঃভ্রমণে, গাড়ির চাপায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট সময় ১২:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬