ঢাকা ০১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী Logo নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী Logo রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট Logo মৌসুমীকে নিয়ে অপপ্রচার, আইনি হুঁশিয়ারি দিলেন ছেলে Logo আ. লীগের সঙ্গে বৈঠক : সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ Logo উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না Logo দীর্ঘদিন পর এক মঞ্চে ফিরছেন জেমস-হাসান Logo কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক Logo সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক

রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার সময় রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

আনসার বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া এক ব্যক্তিকে একটি কান্নারত শিশুকে নিয়ে দ্রুত প্ল্যাটফর্ম থেকে নামতে দেখেন। শিশুটির অবিরাম কান্না ও ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তিনি ও উপস্থিত যাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় সন্তোষজনক উত্তর দিতে না পেরে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে আনসার সদস্য শাহিন মিয়া তাকে আটক করেন।

পরে স্টেশনে দায়িত্বে থাকা অঙ্গীভূত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর আটক ব্যক্তি ও শিশুটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আনসার সদস্যদের উপস্থিতিতে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। শিশুটির অভিভাবকদের খুঁজে বের করে তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক

আপডেট সময় ১২:১৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬