উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের সেঞ্চুরিতে সিরিজের একমাত্র টেস্ট জিততে আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টাইগার দেয়া লক্ষ্য অতিক্রম করতে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের।
টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ৪১৮ রানের। অর্থাৎ আবু ধাবি টেস্ট জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের।
প্রথম ইনিংস থেকে পাওয়া ১০৬ রানের লিডকে সাথে নিয়ে ৭ উইকেটে ৩৭২ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে আফগানিস্তান ২৪০ এবং বাংলাদেশ ৩৪৬ রান করেছিল।
আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান করেছিল বাংলাদেশ। লিটন ৫ ও মিরাজ শূন্য রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন সপ্তম উইকেটে ২০১ বলে ১৪৯ রানের জুটি গড়েন লিটন ও মিরাজ। জুটিতে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন লিটন। ১৪টি চারে ১১৭ বলে ১০২ রানে লিটন আউট হবার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। অন্যপ্রান্তে ৫ চারে ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন মিরাজ।
আফগানিস্তানের জিয়া উর রহমান, ইয়ামিন আহমাদজাই ও মোহাম্মদ সালিম ২টি করে উইকেট নেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৭৯ রান।
বাংলা৭১নিউজ/হোসেন





























