বাংলাদেশ ২য় ইনিংস : ৮৮ ওভারে ২৯৫/৬ (চতুর্থ দিনের প্রথম সেশন চলছে…)
চতুর্থ দিনের শুরু থেকেই লিটন দাস একের পর এক বাউন্ডারি মারছিলেন। এর চেয়েও বড় ব্যাপার তাকে বেশ স্বচ্ছন্দ মনে হচ্ছিল।
যদিও দুইবার ‘জীবন’ পেয়েছেন লিটন। ১৪ রানে থাকতে কাইস আহমেদের বলে স্লিপে ক্যাচ দিয়ে বেঁচে গেছেন। ২৬ রানে থাকতে কাইস নিজের বলেই ক্যাচ ছেড়েছেন।
সেই সুযোগই কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি পূর্ণ করেছেন লিটন।
মেরেছেন ৭টি চার। আরেক প্রান্তে লিটনকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তিনিও স্লিপে একবার ক্যাচ দিয়ে বেঁচে গেছেন।
তাতে ৪০০ রানের লিড পেরিয়ে আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের চালকের আসনে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২২৩ রান তুলে কাল তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। লিটন ৫ আর মিরাজ ০ রানে অপরাজিত ছিলেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আজ চতুর্থ দিনের প্রথম সেশনের দেড় ঘণ্টায়ও কোনো উইকেট হারায়নি বাংলাদেশ; সপ্তম উইকেটে লিটন-মিরাজ গড়েছেন ৭২ রানের অবিচ্ছিন্ন জুটি।
বাংলা৭১নিউজ/আরএইচ





























