বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

মমতাজের ৬ দিনের রিমান্ড, আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের সিংগাইর থানায় হত্যা মামলা এবং হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুর মামলায় শুনানির জন্য মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এসময় পৃথক দুটি মামলায় পুলিশ ১২ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দুটি মামলায় ৬ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এদিকে আদালত থেকে মমতাজকে প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা মমতাজকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এসময় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এমন চিত্র দেখা গেছে। পরে প্রিজনভ্যানে করে মমতাজকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। এর আগে আজকে সকাল সাড়ে ৮টার দিকে গাজিপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজকে প্রিজনভ্যানে পুলিশ মানিকগঞ্জের আদালতে নিয়ে আসে।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত-৩ এর বিচারক আইভি আক্তারের আদালতে হরিরামপুরে থানায় ভাঙচুর ও মারামারি মামলায় ৫ দিনের রিমান্ড শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন এবং বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মুহম্মদ আব্দুন নূরের আদালতে সিংগাইর থানায় দায়ের করা হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে বিচারক ৪ দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

আসামি মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপিপন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তার শাস্তি দাবীতে বিক্ষোভ করেন। পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানি শেষে পিজনভ্যানে তোলার সময় মমতাজ বেগমের ওপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে।

কোর্ট ইন্সপেক্টর (ওসি) আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চার জন নিহতের ঘটনায় ২০২৪ সালের ২৫ অক্টোরব নিহতের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অপর দিকে হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ২০২৪ সালে ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানি হয়। এতে একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com