রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা ছিনতাই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

রাজধানীর নিউমার্কেট থানার ঢাকা কলেজ গেট এলাকায় এক  মো. কবির হোসেন (৪৩) নামে এক অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে  তার কাছ থেকে নগদ এক হাজার টাকা ও তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ মে ) দিবাগত রাত ২ টার দিকে নিউমার্কেটের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত কবির হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে থাকেন।

ভুক্তভোগী অটো চালকের স্ত্রী মিনু বেগম জানান, আমার স্বামী গত রাতের দিকে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন। পথে একজন যাত্রী কলাবাগান এলাকায় নামেন। অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন।

সেখানে পৌঁছা মাত্র কয়েকজন ছিনতাইকারী আমার স্বামীকে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। এ সময় ছিনতাইকারীরা আমার স্বামীর সঙ্গে থাকা নগদ ১০০০ টাকা, একটি মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,সকালের দিকে গুরুতর আহত অবস্থায় ওই অটি রিকশা চালককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com