ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo চুয়েটের উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo বাসসের নতুন চেয়ারম্যান আবদুল হাই শিকদার Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০

আনোয়ারুজ্জামানের এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. সহিদুল ইসলাম চৌধুরী ওরফে শহীদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রায় তিন কোটি টাকার সম্পদ অবৈধভাবে অর্জন এবং সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাটি করা হয়। দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে শহীদ চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৭৫১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন তার কাছে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে।

গত ৫ জানুয়ারি জারি করা ওই নোটিশের পর বিধি অনুযায়ী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিলের বাধ্যবাধকতা ছিল। কিন্তু তিনি এখন পর্যন্ত সম্পদ বিবরণী দাখিল করেননি এবং সময় বাড়ানোর জন্যও কোনো আবেদন করেননি।

এতে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ অভিযোগে দুদক সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হওয়ার পর শহীদ চৌধুরীকে তার এপিএস হিসেবে নিয়োগ দেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আনোয়ারুজ্জামান চৌধুরী ও শহীদ চৌধুরী উভয়েই আত্মগোপনে চলে যান।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন

আনোয়ারুজ্জামানের এপিএসের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬