সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে : বাণিজ্য উপদেষ্টা ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স : শফিকুল আলম বিদেশ যেতে ইচ্ছুকদের স্বল্পসুদে ব্যাংক ঋণ দেওয়া হবে: তারেক রহমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

মিরপুরে পানি উন্নয়ন বোর্ডের ১০০ একর জায়গা উদ্ধার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকায় পানি উন্নয়ন বোর্ড ঢাকার অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০০ একর জমি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ মে)  বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। 

অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী অংশগ্রহণ করে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জন্য অধিগ্রহণকৃত জমি (মিরপুর বেড়িবাঁধ) থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে মিরপুর বেড়িবাঁধের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের চেইনেজ কিমি ৮.৫০ (পঞ্চবটি) থেকে কিমি ১৪.০০ (গোড়ান-চটবাড়ি ৮ ভেন্ট রেগুলেটর) পর্যন্ত অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ করা হয়। 

পানি উন্নয়ন বোর্ডের জায়গার ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com