ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিমানবন্দরে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত Logo শুভ মহালয়া আগামীকাল Logo আশুলিয়ায় তুলার গোডাউনে আগুন Logo ‘স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার’ Logo প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট Logo বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ Logo হরমুজ নিয়ে আক্ষেপ, চুক্তির কার্যকারিতা নিয়ে এরদোয়ানের শঙ্কা Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ Logo আম্বানি-ইলন মাস্কের দ্বন্দ্বের নেপথ্যে কী
সরকারি জমি আত্মসাৎ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দুদকের

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় লিজের সরকারি জমি জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ অক্টোবর) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করে চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক মো. রিয়াজ হোসেন।

মামলার আসামিরা হলেন, নগরীর পূর্ব মাদারবাড়ি ৬৪ দারোগাহাট রোডের মৃত তবারক উল্লাহর স্ত্রী ফাতেমা বেগম (৯০), তার ছেলে মেসার্স কনকর্ড ট্রেডিং কোং নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ফরিদ আহমদ (৫৩), মোহাম্মদ ফয়েজ আহমদ (৬১), আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম হোসেন (৩৯), তিন মেয়ে হাসিনা মমতাজ (৬০), রোকেয়া সুলতানা (৫৭), শাহীন সুলতানা (৫০) এবং বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম (৪৬)।

ঘটনার সময় তিনি চট্টগ্রাম গণপূর্ত উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে পদায়িত ছিলেন।

মামলায় পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র সৃজন করে তা খাঁটি হিসেবে ব্যবহার করে সরকারি খাসের ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ করে। সরকারি ওই জমির বাজারমূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়।

জালিয়াতি হওয়া জমিটি চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গোঁসাইলডাঙা মৌজায় অবস্থিত, জে এল নং-১৬। ২৪ দশমিক ৯৬ শতকের ওই প্লটটি ১৯৫৮ সালে মেসার্স এসজেএন্ডজি ফজলে এলাহী লিমিটেডকে ৯৯ বছরের জন্য লিজ দেন ওই সময়ের সরকারি প্রতিষ্ঠান চিটাগাং টাউন প্লানিং কমিটি।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় প্রতিষ্ঠানটি বাংলাদেশ ত্যাগ করলে এটি অর্পিত সম্পত্তি হিসেবে সরকার আয়ত্বে নেয়। পরবর্তীতে ২০০২ সালে মামলার আসামি কনকর্ড ট্রেডিংয়ের পক্ষে ফরিদ আহমদ ও তার বোন হাসিনা মমতাজ পুরোভবন ও জমি ভাড়া লিজ নেয়। পরে ফরিদ আহমদের মা ফাতেমা বেগমের নামে জাল দলিল বানিয়ে জমিটি আত্মসাৎ করা হয়।

বর্তমানে ভবনের বাজারদরে ভাড়াসহ সাকুল্যে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ অপরাধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিমানবন্দরে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সরকারি জমি আত্মসাৎ

গণপূর্তের নির্বাহী প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দুদকের

আপডেট সময় ১০:৪২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬