ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের আরও একটি মামলা

ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোম্পানির প্রায় ৭০ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে। ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত সুভাষ চন্দ সোমবার এ তথ্য জানান।

দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সজিব আহমেদ বাদী হয়ে ১ অক্টোবর সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন ফারইস্টের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সাবেক সিইও মো. হেমায়েত উল্লাহ, সাবেক প্রধান প্রকৌশলী আমীর মোহাম্মদ ইব্রাহীম, সাবেক কোম্পানি সচিব সৈয়দ আবদুল আজিজ, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুর রাজ্জাক ও সাবেক হেড অব ইন্টারনাল অডিট মো. কামাল হোসেন হাওলাদার।

দুদকের এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ফারইস্টের ইনভেস্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট সাব কমিটির (আইডিআরসি) সভার সিদ্ধান্ত ব্যবহার করে জমি ও ভূমি উন্নয়নের কাজের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করেন। এসব বিলের বিপরীতে চেক ও নগদ অর্থ উত্তোলনের মাধ্যমে কোম্পানির অর্থ আত্মসাৎ করা হয়।

দুদকের নথি অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন আইডিআরসির ২৭৬তম সভায় ভূমি ও ভূমি উন্নয়নসংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ১০০ কোটি টাকার প্রভিশনাল বাজেট অনুমোদনের সুপারিশ করা হয়। তবে তদন্তে প্রকৃত কাজ না করে ভুয়া বিল-ভাউচার তৈরির অভিযোগ পাওয়া গেছে। ১৫টি চেকের মাধ্যমে ৬৯ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গ্রাহকদের বিমা পলিসির মেয়াদ শেষে পাওনা অর্থ যথাযথভাবে পরিশোধ না করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে চেক ইস্যু এবং নগদ অর্থ উত্তোলনের অভিযোগও আনা হয়েছে। সংশ্লিষ্ট আইনের ধারায় মামলাটি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ০২:৩২:০৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬