ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী Logo দেশের সব খামারিকে ‘কৃষক কার্ডের’ আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে Logo নবীনদের সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির Logo অস্ট্রেলিয়ায় পড়তে এসে দুই মাসের মধ্যেই প্রাণ গেল তাসনিমের Logo কেরানীগঞ্জে পোশাক মার্কেটে আগুন Logo বিমান-পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পরামর্শ Logo পররাষ্ট্র দপ্তর পরামর্শ নিয়ে বাংলাদেশ-লিথুয়ানিয়ার সমঝোতা স্মারক সই Logo প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ভেজাল শিশুখাদ্য তৈরি, কারখানা মালিকের ২ বছরের কারাদণ্ড Logo আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর

৭ ঘণ্টার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশে জরুরি নির্দেশনা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আজ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এ সময়ে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

বুধবার (৭ অক্টোবর) এ বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ও বিচার অঙ্গনের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে রাতে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের ক্ষেত্রে ব্যক্তির স্ব-স্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

জরুরি প্রয়োজনে এ সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চাহিদা অনুযায়ী এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা অফিসিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

এ ছাড়া সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ নৌবাহিনী

৭ ঘণ্টার জন্য সুপ্রিম কোর্টে প্রবেশে জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৭:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬