ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন বলিউডের তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সুখবরটি জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে কিয়ারা ও সিদ্ধার্থ একটি আবেগঘন ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, তাদের সঙ্গে একমাত্র মেয়ে সারায়াহর হাতও রয়েছে। তিনজনের হাতের পাশে রাখা ছিল ছোট্ট একজোড়া ক্রোশিয়ার শিশুর মোজা। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আবারও জীবনের সবচেয়ে বড় উপহারে আশীর্বাদধন্য হলাম।

আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।’

সুখবরটি প্রকাশ্যে আসার পর কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছা জানাতে শুরু করেন ভক্ত ও বলিউডের সহকর্মীরা। করণ জোহর, আথিয়া শেঠি, ভূমি পেডনেকর, মানীশ মালহোত্রাসহ অনেকেই তাদের পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন কিয়ারা ও সিদ্ধার্থ।

এরপর ২০২৫ সালের জুলাইয়ে তাদের প্রথম সন্তান, মেয়ে সারায়াহর জন্ম হয়। একই বছরের ফেব্রুয়ারিতে প্রথমবার মা-বাবা হওয়ার খবর জানিয়েছিলেন এই তারকা দম্পতি। সেবারও ছোট্ট একজোড়া শিশুর মোজার ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছিলেন তারা।

‘শেরশাহ’ সিনেমায় কাজ করতে গিয়ে কিয়ারা ও সিদ্ধার্থের সম্পর্কের শুরু। পরে ২০২৩ সালে রাজস্থানের জয়সালমেরের সূর্যগড় প্যালেসে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা।

ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন কিয়ারা ও সিদ্ধার্থ। এবারও দ্বিতীয় সন্তান আসার খবরটি জানালেন একটি সাধারণ ও আবেগঘন পোস্টের মাধ্যমে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দ্বিতীয়বার মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

আপডেট সময় ১১:৫৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬