ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Logo অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র Logo ১০টি এয়ারবাস কিনতে আজ চুক্তি সই করবে বিমান Logo ইউক্রেনের ড্রোন হামলায় ২৩ ভারতীয় ক্রুবাহী তেল ট্যাঙ্কারে আগুন Logo পেশা ও শ্রমজীবী মানুষের নাভিশ্বাস, নাগালের বাইরে জীবনযাপনের ব্যয় Logo যান্ত্রিক ত্রুটির কারণে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ Logo মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা Logo দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে দায় এড়াতে পারবেন না স্বামী: হাইকোর্ট Logo আপসের পর এমপি গাজী নজরুলের শুনানি আজ Logo সন্ত্রাসী হামলা ঠেকানো ভারতীয় পাইলট স্মিতকে সম্মান জানাবে যুক্তরাষ্ট্র

মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকে স্মরণীয় করে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিদায়ের মুহূর্তে বিশ্বের কোটি ভক্তের মতো আবেগ প্রকাশ করেছেন বাংলাদেশের তারকারাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় তারকার শেষ আন্তর্জাতিক ম্যাচ নিয়ে নিজেদের অনুভূতি জানিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, স্মৃতি ও বিদায়ের আবেগ।

চিত্রনায়িকা পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন চিত্রনায়িকা পরীমনি। দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’

মেসির সঙ্গে নিজের স্মৃতির কথাও তুলে ধরেন পরীমনি। তিনি বলেন, আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখার মুহূর্তে বহু রাত জেগে তার খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস এবং হারের পর কষ্টের স্মৃতি চোখের সামনে ভেসে উঠছে।

২০২২ বিশ্বকাপ জয়ের মুহূর্তটির কথাও স্মরণ করেন পরীমনি। তার ভাষায়, ওই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দ কোনোদিন ভুলে যাওয়ার নয়। জয়-পরাজয়ের চেয়েও বিদায়ী ম্যাচে মেসিকে নীল-সাদা জার্সিতে শেষবারের মতো দেখাটাই তার কাছে গুরুত্বপূর্ণ।

পরীমনি আরও লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও। তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিও নিজের মতো করে রাঙিয়ে দিয়েছেন মেসি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তার বিদায় বাংলাদেশি তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমেও তৈরি করেছে আবেগঘন প্রতিক্রিয়া।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

তুরস্ক গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬