ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০ Logo কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান Logo উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুদকের মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি Logo ‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে পিটিয়ে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার Logo তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান Logo প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo ভারতীয় নৌসেনাকে ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য ‘হাতিয়ে নিলো’ পাকিস্তানি নারী!

‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ, জুনিয়র এনটিআরের পাশে বিজয়

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারে তৈরি বিকৃত ছবি ও ভিডিও নিয়ে একের পর এক তারকা আইনি পদক্ষেপের পথে হাঁটছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর।

জাহ্নবী কাপুরের সঙ্গে তার অভিনীত ‘দেবরা: পার্ট ১’-এর জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’র দৃশ্য বিকৃত করে তৈরি একটি ভিডিও নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন এনটিআর।

জুনিয়র এনটিআরের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

তার মতে, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়নেরই শামিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ জানিয়ে বিজয় লেখেন, ‘অত্যন্ত নিম্নরুচির পরিচয়। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

কাউকে অপমান করে আনন্দ পাওয়াকে চূড়ান্ত অসংবেদনশীলতা বলেও মন্তব্য করেন বিজয়।

হতাশা প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আমরা একে অপরের প্রতি এতটা অসংবেদনশীল হয়ে গেলাম কবে?’

একই সঙ্গে এমন মানসিকতা তৈরির পেছনে পরিবার, অভিভাবকত্ব ও সমাজের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এই অভিনেতা। এআইয়ের মতো উন্নত প্রযুক্তির অপব্যবহার প্রসঙ্গে তার মন্তব্য, ‘কিছু মানুষের জন্য সেই প্রযুক্তির প্রকৃত গুরুত্বটাই হারিয়ে যাচ্ছে।’

সিনেমার একটি গানের দৃশ্য বিকৃত করে তৈরি ভিডিওটির তীব্র নিন্দা জানিয়ে বিজয় আরো বলেন, ‘এটা তো ডিজিটাল সেক্সচুয়াল অ্যাসল্ট।’

যেসব ঘটনা কারও ভাবমূর্তি নষ্ট করছে, সেগুলোর বিরুদ্ধে গুরুত্বসহকারে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও মত দিয়েছেন তিনি। জুনিয়র এনটিআর ও জাহ্নবীর বিকৃত ভিডিওকে ‘জঘন্য, অসুস্থ মানসিকতার এবং নির্লজ্জ’ বলে ক্ষোভ প্রকাশ করেন বিজয়।

এর আগে জুনিয়র এনটিআরও ভিডিওটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তার অনুরোধ, কেউ যেন ভিডিওটি না দেখেন এবং কোনোভাবেই এটি শেয়ার না করেন। একই সঙ্গে এআইয়ের অপব্যবহার বন্ধে আরও কঠোর আইন ও বিধি প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি।

এই ধরনের ‘ব্যধি’ চিরতরে নির্মূল করতে রাজ্য সরকারের পাশাপাশি ভারত সরকারকেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জুনিয়র এনটিআর। পাশাপাশি যারা ভিডিওটি তৈরি ও ছড়িয়ে দিয়েছেন, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

‘ডিজিটাল মাধ্যমে যৌন নিপীড়ন’ নিয়ে ক্ষোভ, জুনিয়র এনটিআরের পাশে বিজয়

আপডেট সময় ০৫:১১:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬