ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০ Logo কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নতুন চেয়ারম্যান Logo উদার ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে দুদকের মামলায় তদন্ত কর্মকর্তার জবানবন্দি Logo ‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে পিটিয়ে হত্যা, ২ কিশোর গ্রেপ্তার Logo তাইওয়ানে পৌঁছাল প্রথম দুটি মার্কিন অত্যাধুনিক এফ-১৬ভি যুদ্ধবিমান Logo প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ Logo ভারতীয় নৌসেনাকে ফাঁদে ফেলে গুরুত্বপূর্ণ তথ্য ‘হাতিয়ে নিলো’ পাকিস্তানি নারী!

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের গায়িকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লেবাননের উদীয়মান গায়িকা নাদা দানদাশ। আকস্মিক এই দুর্ঘটনায় অকালেই শেষ হয়ে গেল লেবাননের সঙ্গীত জগতে তার সম্ভাবনাময় ক্যারিয়ার।

তার মৃত্যুর খবরে পুরো লেবাননের সঙ্গীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার ভক্তরা সামাজিক মাধ্যমে তার বিভিন্ন কনসার্ট, গানের ক্লিপ ও টেলিভিশন অনুষ্ঠানের স্মৃতি শেয়ার করছেন।

নাদা দানদাশকে তার ভক্ত ও স্থানীয় মানুষ ‘ওরন্তেসের কন্যা’ নামে ডাকতেন।

লেবাননের বেকা অঞ্চলের হারমেল শহরের পাশ দিয়ে প্রবাহিত ঐতিহাসিক ‘ওরন্তেস নদী’র নাম থেকেই তার এই পরিচিতি। তিনি ঐতিহ্যবাহী আরবি সুর ‘তারাব’ ও আধুনিক পপ সঙ্গীতের সমন্বয়ে নিজের একটি আলাদা ধারার সঙ্গীত পরিবেশন করতেন। ২০২৪ সালের মে মাসে এলবিসি চ্যানেলের ‘আল মাসরাহ’ নামের একটি বিনোদনমূলক অনুষ্ঠানে গান গেয়ে তিনি ব্যাপক পরিচিতি পান। অনুষ্ঠানে তার পরিবেশিত ‘মাশওয়ার আল হায়াত’ গানটি সাধারণ শ্রোতা ও সঙ্গীতবোদ্ধাদের নজর কাড়ে।

এ ছাড়া তিনি বিভিন্ন টেলিভিশন টকশোতে নিয়মিত উপস্থিত হচ্ছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে আল জাদিদ টিভি চ্যানেলের ‘সাবাহ আল ইয়াওম’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারটিই হয়ে থাকল তার জীবনের শেষ প্রধান টেলিভিশন উপস্থিতি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লেবাননের গায়িকা

আপডেট সময় ০৫:০৭:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬