ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচ থেকে মিজান (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার আজমপুর বাইপাস রেলপথের খড়মপুর এলাকায় রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আখাউড়া থানা ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পাশে থাকা একটি ব্যাগ থেকে কিছু টাকা, একটি পরিচয়পত্র ও একটি স্মার্টফোন পাওয়া গেছে। পরে পরিচয়পত্রের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। মিজান হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকুরা গ্রামের বাসিন্দা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, রেলসেতুর নিচে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ।

বাংলা৭১নিউজ/এমএস

Tag :

আপডেট সময় ০৫:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬