ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিতর্ক পেছনে ফেলে এবার ‘ফ্যামিলি ম্যান’ নোবেল?

একসময় তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। তবে সময়ের সঙ্গে গানের চেয়ে নানা বিতর্ক, মাদককাণ্ড, নারীঘটিত অভিযোগ ও মামলা-মোকদ্দমা নিয়েই বেশি আলোচনায় এসেছেন তিনি।

সেই অধ্যায় পেছনে ফেলে এবার স্ত্রী ও সন্তানকে নিয়েই যেন নতুন করে ব্যস্ত হয়ে উঠেছেন এই গায়ক।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী ও সন্তানকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। তার এসব পোস্টে উঠে এসেছে জীবনের একেবারেই ভিন্ন এক অধ্যায়—পরিবারের সঙ্গে কাটানো হাসি-আনন্দের মুহূর্ত।

এক ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন নোবেল।

ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন বলে জানিয়েছেন তিনি। অন্য একটি ভিডিওতে টাঙ্গাইলের ধনবাড়ী নবাব বাড়িতে ছেলেকে জেমসের জনপ্রিয় ‘বাবা’ গানটি গেয়ে শোনাতে দেখা যায় তাকে।

এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ ও ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে বেশ কিছু ছবিও শেয়ার করেছেন নোবেল। এসব ছবিতে পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা ও আনন্দঘন সময় কাটানোর চিত্রই দেখা গেছে।

নোবেলের এমন পারিবারিক মুহূর্ত দেখে খুশি তার ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে শুভকামনা জানিয়েছেন।

একজন লিখেছেন, ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া।’ আরেকজন লিখেছেন, ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন।

ভালোবাসা প্রকাশ করে আরেক ভক্ত লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই।’

নোবেলকে ঘিরে গত বছরও বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে নিজের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করার খবর প্রকাশ্যে আসে। বর্তমানে সেই স্ত্রী ও সন্তানকে নিয়েই সময় কাটাচ্ছেন তিনি।

নোবেলের সাম্প্রতিক পোস্টগুলোতে পরিবারের সঙ্গে তার সময় কাটানোর ছবি দেখে ভক্তদের প্রত্যাশা, অতীতের বিতর্ক পেছনে ফেলে এবার গানে মন দেবেন এই গায়ক।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

বিতর্ক পেছনে ফেলে এবার ‘ফ্যামিলি ম্যান’ নোবেল?

আপডেট সময় ০৪:১২:০১ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬