ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন Logo ঠুনকো অজুহাতে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার ভালো লক্ষণ নয়: সেলিম উদ্দিন Logo আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ Logo ‘জ্ঞানেশ ব্রো, জাস্ট রিজাইন’—সিইসির পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভ Logo রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তিমন্ত্রী Logo প্রধানমন্ত্রী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন : এমরান সালেহ প্রিন্স Logo যুক্তরাষ্ট্রের চাপে বাজারে মজুত ডিজেল ছাড়তে যাচ্ছে ইউরোপ Logo জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার Logo গবেষণার কঠিন কাজগুলো যখন এআই করছে, বিজ্ঞানীদের ভূমিকা তখন কী? Logo আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

মাঠের লড়াইয়ে একে-অপরের মুখোমুখি অনেকবারই হয়েছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে থেকে মুখোমুখি হবেন তারা।

স্পেনের দুটি ক্লাবের মালিকানা কেনায় এমন সমীকরণের সামনে দাঁড়িয়েছেন মেসি-রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্পেনের দ্বিতীয় বিভাগের দল ইউডি আলমেরিয়ার মালিকানা কিনেছেন ‘সিআর সেভেন’।

আর এবার একই বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা কিনেছেন মেসি। অনেক আগে থেকেই স্পেনের ক্লাবটির মালিকানা কেনা নিয়ে আলোচনা চলছিল।

গতকাল মালিকানার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এক বিবৃতি দিয়ে নিজেদের ওয়েবসাইটে ক্লাবটি বলেছে, ‘ক্লাব দেপোর্তিভো এলদেনসে আনুষ্ঠানিকভাবে লিও মেসির ক্লাব কেনার ঘোষণা দিচ্ছে। এর মধ্য দিয়ে ১০০ বছরেরও বেশি পুরোনো এই ক্লাবের ইতিহাসে একটি নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হলো।’

এর আগে চলতি বছরের এপ্রিলে কাতালান অঞ্চলের ক্লাব ইউই কর্নেলার মালিকানাও কেনেন মেসি।

আর্জেন্টিনার সাবেক অধিনায়কের নতুন ক্লাব দ্বিতীয় বিভাগের পয়েন্ট টেবিলে ১৯ নম্বরে আছে। অন্যদিকে ২২ দলের প্রতিযোগিতায় ৩ নম্বরে আছে আলমেরিয়া। সমান ৭ ম্যাচ শেষে আলমেরিয়ার ১৫ পয়েন্টের বিপরীতে এলদেনসের পয়েন্ট ৫।

২০২৭ সালের ২ মে এলদেনসে-আলমেরিয়া মুখোমুখি হবে। মেসি-রোনালদো মালিকানা কেনার পর প্রথম সাক্ষাৎ হবে তাদের।

আলমেরিয়াকে সেদিন আতিথেয়তা দেবে এলদেনসে।

স্পেনে ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতিপক্ষ হিসেবে খেলেছেন রোনালদো-মেসি। বার্সেলোনার হয়ে সবমিলিয়ে ৭৭৮ ম্যাচ খেলে ৬৭২ গোল করেছেন মেসি। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচ খেলে ৪৫০ গোল করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আপডেট সময় ০৭:১১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬