ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা Logo ৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল Logo হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৮২ Logo মারা গেছেন ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার Logo শীতের ছুটিতে কম খরচে ঘুরে আসতে পারেন যে ৫ জায়গা Logo রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার Logo গণমাধ্যমের স্বাধীনতায় সরকার পূর্ণ আস্থাশীল: তথ্য প্রতিমন্ত্রী Logo বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়: স্বরাষ্ট্র মন্ত্রণালয় Logo সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ আন্ত জেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের প্রায় ১০০ গজ পূর্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর এলাকার বেলায়েত হোসেন (৩০), ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের রহমতপুর এলাকার আনোয়ার হোসেন (২৩) এবং মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)। মামুনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি, মাদক ও অস্ত্র আইনে চারটি মামলা রয়েছে এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানায়ও তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, সম্প্রতি মিরসরাইয়ের নয়টিলা থেকে কয়লা বাজার পর্যন্ত বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ডাকাতদের উৎপাত বেড়ে যায়। ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পুলিশের একটি দল নয়টিলা মাজারের পূর্ব পাশে মহাসড়কের উত্তর পাশের জঙ্গলে অভিযান চালায়। এ সময় সেখানে ১৪-১৫ জনের একটি দলকে দেশীয় অস্ত্র ও মুখোশসহ অবস্থান করতে দেখে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন পালিয়ে গেলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডাকাতদের কাছ থেকে চারটি লম্বা ছোরা, একটি রামদা ও সাতটি কালো মুখোশ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মহাসড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে ডাকাতির উদ্দেশ্যে সেখানে জড়ো হওয়ার কথা স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চালক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্র ও মুখোশসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্য ও পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬