ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে?

পাসপোর্টে পিতার পরিচয় পাল্টে দেশত্যাগের চেষ্টা

পাসপোর্টে বাবার পরিচয় পরিবর্তন করে অন্য দুই ব্যক্তিকে বাবা হিসেবে দেখিয়ে মালয়েশিয়া চলে যাচ্ছিলেন দুই তরুণ। এ ঘটনায় ওই দুই তরুণসহ চারজনকে আটক করেছেন ইমিগ্রেশন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এ ঘটনা।

এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৬ ফ্লাইটে তাদের কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল। চারজনের বোর্ডিং পাসে রাত ৮টায় বোর্ডিংয়ের সময় উল্লেখ ছিল। তাদের আসনও ছিল পাশাপাশি ১০ নম্বর সারিতে।

আটক চারজনের নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ শাবুর মিয়া, আতিকুর রহমান ও নাজমুল ফকির অপু বলে জানা গেছে। তাদের মধ্যে- হেলাল উদ্দিন ও শাবুর মিয়া বয়স্ক এবং আতিকুর রহমান ও অপু তরুণ।

ইমিগ্রেশন কর্মকর্তারা পাসপোর্ট যাচাই করতে গিয়ে দেখতে পান, আতিকুর রহমানের পাসপোর্টে বাবার নাম হিসেবে হেলাল উদ্দিনের নাম রয়েছে। মায়ের নাম নাসিমা আক্তার। জরুরি যোগাযোগের জন্য ব্যক্তি হিসেবেও হেলাল উদ্দিনের নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ উল্লেখ করা হয়েছে। দুই পাসপোর্টে ঠিকানা হিসেবে শরীয়তপুরের নড়িয়ার নবগ্রামের একই ঠিকানা দেওয়া হয়েছে।

অন্যদিকে, নাজমুল ফকির অপুর পাসপোর্টে বাবার নাম হিসেবে শাবুর মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। তাদের ঠিকানা দেওয়া হয়েছে ঢাকার কদমতলীর ৯৯০ পশ্চিম মোহাম্মদবাগ। অপুর জরুরি যোগাযোগের ব্যক্তি হিসেবেও শাবুর মিয়ার নাম এবং সম্পর্কের ঘরে ‘বাবা’ লেখা রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, পাসপোর্টের এসব তথ্য যাচাইয়ের সময় ইমিগ্রেশন কর্মকর্তাদের কাছে অসংগতি ধরা পড়ে। অভিযোগ রয়েছে, দুই তরুণের পাসপোর্টে তাদের বাবার পরিচয় পরিবর্তন করে হেলাল উদ্দিন ও শাবুর মিয়াকে বাবা হিসেবে দেখানো হয়েছিল। তবে পাসপোর্টের অন্যান্য তথ্য অপরিবর্তিত ছিল।

ইমিগ্রেশন কাউন্টারে হেলাল উদ্দিন ও শাবুর মিয়া দুই তরুণকে নিজেদের ছেলে হিসেবে পরিচয় দিয়ে একসঙ্গে দেশ ছাড়ার জন্য ছাড়পত্র নেওয়ার চেষ্টা করেন। তবে, তথ্যের অসংগতি ধরা পড়ায় দেশ ছাড়ার আগেই তাদের আটকে দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, তাদের বয়সের তথ্যেও বড় পার্থক্য রয়েছে। হেলাল উদ্দিনের পাসপোর্ট অনুযায়ী, তার জন্ম ১৯৭৭ সালের ১২ মার্চ। আতিকুর রহমানের জন্ম ২০০৭ সালের ১ জানুয়ারি। অন্যদিকে শাবুর মিয়ার জন্ম ১৯৬২ সালের ১৬ ডিসেম্বর এবং অপুর জন্ম ২০০৭ সালের ১২ মার্চ।

বিমানবন্দর সূত্র আরও জানায়, হেলাল উদ্দিন ও শাবুর মিয়ার বিদেশ ভ্রমণের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে, দুই তরুণকে কেন মালয়েশিয়ায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঘটনাটিকে এখনই মানব পাচারের ঘটনা হিসেবে চিহ্নিত করা হচ্ছে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের অপারেশন শাখার বিশেষ পুলিশ সুপার মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম

পাসপোর্টে পিতার পরিচয় পাল্টে দেশত্যাগের চেষ্টা

আপডেট সময় ১২:৪১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬