জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু রাজনৈতিক দল অরাজকতা তৈরির চেষ্টা করছে। আপনারা দেখেছেন ১৯৭১ সালে তাদের ভূমিকা কী ছিল।
ফেব্রুয়ারির নির্বাচনে তারা কিছু আসনে নির্বাচনে জিতে নানা ধরনের কর্মকাণ্ড করছে। সময় এসেছে সচেতন হওয়ার।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধী দলকে উদ্দেশ্য করে তারেক রহমান আরো বলেন, তারা আমাদের নসিহত করে।
আমরা বলব, দয়া করে নিজের দিকে তাকান।
নানাবাড়ির স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আজ বহু বছর পর নানাবাড়ি আসলাম। খুব সম্ভবত ১৯৮৪ সালে এসেছিলাম। এরপর ১৯৯১ সালে এসেছিলাম।
দেশের মানুষের জন্য কাজ করতে হবে, নানাবাড়ির জন্য কাজ করতে হবে।
উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই নদীটি খনন করব। এখন আমরা সেটি বাস্তবায়ন করতে এসেছি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবার ফেনী যান তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে বাসে পরশুরামের উদ্দেশে রওনা হন এবং দুপুর ২টার দিকে পরশুরামের ঘাটঘর এলাকায় যান তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ























