ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে

বিএনপির সংরক্ষিত নারী আসনের ফেরদৌস আহমেদ মিষ্টিকে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তাকে দলের পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এমপি থেকে পদত্যাগে নির্দেশের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। আজ বৃহস্পতিবার ফেরদৌস আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন।

এদিকে বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেরদৌস আহমেদ মিষ্টিকে বিএনপি থেকেও পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেকোনো সময় পদত্যাগপত্র জমা দিতে পারেন।

ফেরদৌস আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। এবার তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে তাকে।

গত বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

পরে তাকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় সরকারি দলের নীতিনির্ধারণী থেকে।

এর আগে গত রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে। এক্ষেত্রে কোনো কারণ উল্লেখ করেনি বিএনপি। তবে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুড়িয়ে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলের একাধিক সূত্র জানিয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

দল থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে

আপডেট সময় ০১:৩৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬