ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সাবেক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. রেজাউল ইসলাম রেজাকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) তাকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তি কোটচাঁদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদেও ছিলেন। সন্ত্রাস দমন আইনের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি আজাদ রহমান জানান, তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১১:২৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬