ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা Logo ককরোচ পার্টির আন্দোলন মোদি সরকারের জন্য বিপদঘণ্টা Logo স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে দেবে না ইসি! Logo শিল্পকলায় রুনা লায়লার সংগীতানুষ্ঠান শুক্রবার Logo প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক Logo শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী Logo জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি Logo সরকার সাইবার বুলিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা Logo তেজগাঁওয়ে ভাঙারি ব্যবসায়ী হত্যা, র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎ সংযোগ মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত মোজাম্মেল হোসেন ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর কাদের খানের ছেলে। 

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে নিমতলি এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী আতিকুজ্জামান ও কোরবান আলী জানান, সকালে নিমতলি এলাকায় হানিফ ফ্লাইওভারের নিচে পিলারের সঙ্গে মই পেতে সেটিতে ওঠে বিদ্যুৎ সংযোগ মেরামত করছিলেন তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে মই থেকে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরের রাজপরিবারে জন্ম, কৈশোরে মুম্বাইয়ের বস্তিতে বাস— কে এই গায়িকা

হানিফ ফ্লাইওভারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় ০১:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫