ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১ Logo যৌন হয়রানির শিকার শিশুকে বিচারকের চিঠি ‘ও জেলেই মরবে’ Logo কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা গ্রেপ্তার Logo ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে যা রয়েছে Logo তারেক রহমানের ভারত সফর হবে, তবে তারিখ ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী Logo কার্ড দেব, চাকরি দেব বিনিময়ে ভোট দিতে হবে ধানের শীষের মনোনীত প্রার্থীকে: মীর শাহে আলম Logo ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া Logo টেকনাফে দুই স্কুলে তালা, ৮ শিক্ষকের বিরুদ্ধে মামলা Logo জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার Logo চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

নওগাঁয় চতুর্থ দিনে আবারো কর্মবিরতিতে বাস শ্রমিকরা

নওগাঁয় চতুর্থ দিনের মতো আবারও কর্মবিরতি শুরু করেছেন বাস শ্রমিকরা। এতে জেলার অভ্যন্তরীণসহ সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, টার্মিনালজুড়ে সারি সারি বাস পার্ক করে রাখা হয়েছে। কোনো রুটেই স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যাচ্ছে না।

বাস শ্রমিকরা জানান, গত সোমবার জেলা প্রশাসনের সঙ্গে বাস ও সিএনজি চালকদের একটি সভা অনুষ্ঠিত হয়। যেখানে নানা শর্তে সমঝোতায় আসে দুপক্ষই। কিন্তু মঙ্গলবার সকাল ১০টার দিকে বদলগাছিতে আবারো বাস চালাতে বাধা দেয় সিএনজি চালকরা। প্রতিবাদে বিকেল থেকে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রীরা। অটোরিকশা-সিএনজির উপর ভরসা করতে হচ্ছে তাদের। এদিকে সমস্যা সমাধানে আবারও বৈঠকের আহ্বান করেছে প্রশাসন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১

নওগাঁয় চতুর্থ দিনে আবারো কর্মবিরতিতে বাস শ্রমিকরা

আপডেট সময় ১১:৪৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬