ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন Logo মেয়েকে শেখাচ্ছিলেন ড্রাইভিং, সেই গাড়ির ধাক্কাতেই প্রাণ গেল বাবার Logo এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি Logo মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু Logo বিশ্ব হৃদরোগ দিবস আজ: প্রতিরোধে জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের Logo হামলা-ভাঙচুর মামলায় জামায়াত এমপির জামাতা মিজানুর কারাগারে Logo নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা, গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি Logo অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের Logo আরো দ্রুত ও সাশ্রয়ী, নতুন এআই মডেল আনল অ্যানথ্রপিক Logo জীবনে সফল হতে যেভাবে নামাজ পড়বেন

মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে একটি মহিলা মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আতিয়া আক্তার রিমা (১১) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আতিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. সুলতান মাহমুদ সিকদার। তিনি বলেন, আতিয়ার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। দগ্ধ আরো দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক।

নিহত আতিয়া নাটোর সদর উপজেলার আতাউর রহমান ও নাসিমা বেগমের মেয়ে।

জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ফতুল্লার কাশীপুরের একটি মহিলা মাদরাসায় বৈদ্যুতিক তার বিচ্ছিন্ন হয়ে পাঁচ নারী শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ অন্য শিক্ষার্থীরা হল— জিদনী (১৪), লামিয়া (১৩), সুমাইয়া (১৩) ও আছিয়া (১২)। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে জিদনীর শরীরের ৮২ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ, সুমাইয়ার ১৩ শতাংশ এবং আছিয়ার ৭ শতাংশ পুড়ে গেছে।

তাদের মধ্যে আতিয়া আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেল। বাকি শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের চিকিৎসা চলছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকারের সমর্থন

মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ ৫ শিক্ষার্থীর একজনের মৃত্যু

আপডেট সময় ০৭:৫৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬